আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (22 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১/পিরিয়ডের পর ১ সপ্তাহের মতো সাদাস্রাব যায় মাঝে মাঝে,,নামাজের সময় সাদা স্রাব বের হয়েছে,এমন কোনো অনুভুতি হয় না,তবুও যেহেতু ১ সপ্তাহের মতো সাদা স্রাব বের হয়,তাই আমি চেক করি। সমস্যাটা হচ্ছে এমন,উপর থেকে চেক করলে,, কোনো কিছু হাতে লাগে না,শুকনাই থাকে।।।কিন্তু ধুইতে গেলে পিচ্ছিল লাগে(ধোয়ার সময় হাত তো একটু ভেতরে স্পর্শ করতে হয়,তখন পিচ্ছিলতা অনুভব হয়)আবার  মাঝে মাঝে চেক করলে  সাদা স্রাব বের হয়েছে বুঝা যায়।কিন্তু উপরে হাত দিলে বুঝা যায় না।

 এই দুই অস্থায়  কি আবার অজু করতে হবে।বিষয়টা নিয়ে চিন্তায় আছি।।

২///কোরিয়ান কোম্পানি  কিন্তু ইসরায়েলের সাথে কোরিয়ান কোম্পানির শেয়ার রয়েছে,,এমন কোম্পানির  প্রোডাক্ট ক্রয় করা যাবে?

৩/নামাজে কোনো ওয়াজিব নিয়ে সন্দেহ হলে,নামাজ শেষ করে  যদি ২ টা সেজদা দেয়,,তাহলে কি সাহু সিজদা আদায় হবে?

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না। যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ - ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ}
ভাবার্থঃ তৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না। [তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো প্রকার হুকুম আরোপিত হয়না। সুতরাং চেক করার পর সাদাস্রাবের সন্দেহ হলে কোনো সমস্যা হবে না। সাদাস্রাবের ইয়াকিন বিশ্বাস হলেই কেবল পবিত্রতা অর্জন করতে হবে।

(২) কোরিয়ান কোম্পানি, ইসরায়েলের সাথে যাদের শেয়ার রয়েছে, এমন কোম্পানির প্রোডাক্ট ক্রয় করা যাবে।

(৩)
সন্দেহের দরুণ সাহু সিজদা দুই সালামের পরই দিতে হয়। এক সালামের পর দিলে ঐ নামাযকে আবার দোহড়িয়ে পড়তে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/79338

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাজে কোনো ওয়াজিব নিয়ে সন্দেহ হলে,নামাজ শেষ করে, যদি ২ টা সেজদা দেয়া হয়, তাহলে নামায হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 168 views
...