শায়েখ আসসালামু 'আলাইকুম,
1.মৌসুমের সময় সস্তায় খাদ্যশস্য ক্রয় করে মৌসুম শেষে কিছুটা বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে থাকে,তো সে সময় বিক্রয় করা জায়েজ কি? ইনকাম হালাল কি? সাহাবীগণ কি এরূপ ব্যবসা করতেন? কৃত্রিম দাম বৃদ্ধির কোন উদ্দেশ্য নেই,সে এতদিন শুধু যে মজুদ করে রাখবে তা না,,, খাদ্যশস্যের নিয়মিত মনিটরিং করতে হবে / যত্ন নিতে হবে,,খাদ্য শুকালে ওজন ও তো কমে যায়,আমার জানা মতে হযরত উমার (রা.), হযরত উসমান (রা.) মৌসুমের সময় সস্তায় ক্রয় করে সংরক্ষণ করতেন এবং পরে বিক্রয় করতেন।
2.
ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন:
"ইবনে উমার (রা.) দাম বাড়া পর্যন্ত পণ্য আটকে রাখতেন। কিন্তু এতে কোনো দোষ নেই, কারণ তিনি সস্তার সময় কিনেছিলেন এবং স্বাভাবিক বাজার মূল্যে বিক্রি করেছিলেন। এটি ব্যবসায়িক সংরক্ষণ, মজুদদারী নয়।"
(মাজমূ' ফাতাওয়া ইবনে তাইমিয়া, ২৯/৩৭৩)
এটা কি সঠিক?