আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (34 points)
আসসালামু আলাইকুম, শাইখ

(১)গরমে বাচ্চা ডায়াপারের ভিতরে বারবার হাত দেয়, বাচ্চার এর ভিতরে হাত দেওয়া দেখলেও তার হাতে কোন নাপাকির চিন্হ বা গন্ধ না দেখতে পেলে তো নাপাক ধরব না তাইনা?

(২)টিকটিকির পায়খানা শুকিয়ে গেলে সেটা তুলে ফেলে দিলে, সেই স্থানে ভিজা পানি পড়লে কি নাপাক হিসেবে গন্য হবে আর?

(৩) পায়ে কাটা অবস্থায় রক্ত নিয়ে কেউ হাটছে কিন্তু ফ্লোরে কোন রক্তের চিহ্ন দেখা যাচ্ছেনা, তাহলেও তো ফ্লোরে নাপাক ধরব না তাইনা?

অর্থাৎ দৃশ্যমান কোন আলামত কিছু না থাকলে তো নাপাক ধরার প্রয়োজন নেই। ঠিক আছে শাইখ?

(৪) বাচ্চার ডায়াপার ভরে যাওয়া অবস্থায় ফ্লোরে বসলে ফ্লো তো ঘাম ঘাম হয়ে যায় ঘেমে বা গরমে, কিন্তু সেইখানে যদি কোন নাপাকির গন্ধ না পাই তাহলে তো ফ্লোর পবিত্রই ধরব তাইনা?

অর্থাৎ পাক নাপাকির ব্যাসিক কনসেপ্টটাই এটা না? যে নাপাকি নিয়ে বসলেও বা নাপাক কাপড় হলেও নতুন জায়গা বা কপড়ে চিহ্ন বা গন্ধ না পেলে তো নাপাক ধরব না।

1 Answer

0 votes
by (807,390 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না। যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ - ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃ তৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না। [তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) গরমে বাচ্চা ডায়াপারের ভিতরে বারবার হাত দেয়, বাচ্চার এর ভিতরে হাত দেওয়া দেখলেও তার হাতে কোন নাপাকির চিন্হ বা গন্ধ না দেখতে পেলে, হাতকে নাপাক গণনা করা যাবে না। তবে সতর্কতামূলক হাতকে নাপাক মনে করে ধৌত করা উচিত।

(২) টিকটিকির পায়খানা শুকিয়ে গেলে সেটা তুলে ফেলে দিলে, সেই স্থানে ভিজা পানি পড়লে নাপাক হিসেবে গন্য হবে না।

(৩) পায়ে কাটা অবস্থায় রক্ত নিয়ে কেউ হাটছে কিন্তু ফ্লোরে কোন রক্তের চিহ্ন দেখা যাচ্ছেনা, তাহলে ফ্লোরকে নাপাক ধরা যাবে না।

(৪) বাচ্চার ডায়াপার ভরে যাওয়া অবস্থায় ফ্লোরে বসলে ফ্লো তো ঘাম ঘাম হয়ে যায় ঘেমে বা গরমে, কিন্তু সেইখানে যদি কোন নাপাকির গন্ধ না পান, তাহলে ফ্লোরকে পবিত্রই ধরবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 298 views
...