আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
746 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।এক বোনের পক্ষ থেকে প্রশ্ন করা।

আমি অবিবাহিত, বয়স ২৩। কয়েক বছর ধরে মাস্টারবেশনের অভ্যাস। জানতাম না এইটা হারাম। পরিবার থেকে বিয়ে ও দিচ্ছে না।রোযা রাখলে কিছুটা ঠিক থাকি তারপর আবার গুনাহ হয়ে যায়। সবসময় রোযা রাখা সম্ভব ও হয় না। আমি কখনো পর্ণ দেখি নাই।কিন্তু প্রেম বিষয়ক গান শুনা, বাংলা নাটক দেখি প্রচুর।
মাস্টারবেশনের ফলে একটা ছেলের কি ক্ষতি হয় তানিয়েই সব জায়গায় লিখা।মনে হয় যে শুধু ছেলেদের ই ক্ষতি মেয়েদের কোনো ক্ষতি হয় না। একজন মেয়ের কি কি ক্ষতি হয় বিস্তারিত জানতে চাই। এইখান থেকে বের হবার জন্য আমার কি করনীয়?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/4979 নং ফাতাওয়ায় বলেছি যে,
তার জন্য ফরয হল,সে তাৎক্ষণিক হস্তমৈথুনকে ছেড়ে দিবে।এবং জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সে তাৎক্ষণিক বিয়ে করে নেবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4344

রাসূলুল্লাহ সাঃ বলেন,
(يَا مَعْشَرَ الشَّبَابِ ، مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ)
হে যুবকদের দল! তোমাদের মধ্যে যারা সামর্থবান,তারা যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোযা রাখে।কেননা রোযা ঢাল স্বরূপ।(সহীহ বোখারী-১৯০৫,সহীহ মুসলিম-১৪০০)

হাদীসটা পুরুষদের ব্যাপারে হলেও জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের জন্য নারী পুরুষ সবার জন্য বিয়েই একমাত্র সমাধান। বিয়ের পূর্ব পর্যন্ত রোযা রাখাই কাম্য।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
শরীয়তের বিধান নারী পুরুষ সবার জন্যই সমান। শারিরিক ক্ষতি কার কতটুকু হবে, নারীদের ক্ষতি কি পুরুষদের মতই হবে, সেটা কোনো বিজ্ঞ চিবিৎসককে জিজ্ঞাসা করে নিবেন।

আমরা যতটুকু বুঝি,
যেহেতু জৈবিক চাহিদা পূরণ বা নিয়ন্ত্রণের এটা একটা কৃত্রিম পদ্ধতি, তাই এতে অবশ্যই ক্ষতি রয়েছে। শারিরিক ক্ষতি হবে। এবং ভবিষ্যত স্বামীর হককেও নষ্ট করা হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...