আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
368 views
in সালাত(Prayer) by (14 points)
edited by
আসসালামুয়ালাইকুম হুজুর আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমার কিছু প্রশ্ন ছিল

১: হুজুর কুরআন যে কোনো সূরায় কি দম ধরে পড়া যাবে ? যেমন:কুল আঊযুবিরাব্বিন্না-ছ, এখানে দম ধরে কি কুল আঊযুবিরাব্বিন্না-ছী পড়া যাবে?

২: হুজুর সূরার প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত দম ধরে কি পড়া যাবে?আর দম ধরে পড়লে কি ৩ আলিফ বা ১ আলিফ টান দিতে হবে ?

হুজুর ২ টা প্রশ্ন একটু বুঝিয়ে বলবেন ..

হুজুর আসসালামুয়ালাইকুম আল্লাহ হাফেজ ..

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোরআন মজীদ তিলাওয়াতের স্তর তিনটি।
১) তারতীল ২) হদর এবং ৩) তাদবীর।
১) তারতীল
মদ ও গুন্নাহ পরিপূর্ণভাবে আদায় করে, ধীর- স্থীরে কোরআন মজীদ পড়াকে তারতীল বলে।
২)হদর
তাজবীদের নিয়ম কানুন রক্ষা করে, একটু দ্রুত কোরআন মজীদ পড়াকে হদর বলে।
৩) তাদবীর
তারতীল এবং হদরের মাঝামাঝি ধরনের পড়াকে তাদবীর বলে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআনে কারীমকে উপরোক্ত তিনটি পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে পড়া যাবে। রাসূলুল্লাহ সাঃ প্রতিটি হরফকে পৃথক পৃথকভাবে উচ্ছারণ করে পড়তেন। এক শ্বাসে এক বা একাধিক আয়াত পড়া যাবে, এতে কোনো বিধিনিষেধ নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 446 views
asked Oct 27, 2022 in সালাত(Prayer) by Nabil Ahmed (14 points)
0 votes
1 answer 376 views
asked Jul 3, 2021 in সালাত(Prayer) by Rubbya (19 points)
0 votes
1 answer 464 views
asked Apr 11, 2021 in সালাত(Prayer) by Rubbya (19 points)
0 votes
1 answer 321 views
0 votes
1 answer 350 views
asked Sep 19, 2023 in সালাত(Prayer) by Mehjabeen (9 points)
0 votes
1 answer 335 views
...