আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
406 views
in সাওম (Fasting) by (15 points)
রমাদানে রোজা  রেখে অনেকে নাটক, মুভি,, টক শো দেখে ।  এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলো দেখলে রোজায় কোনো ক্ষতি হবে কিনা? এমনকি কেউ রোজা রেখে মিথ্যা কথা বললে তার রোজার কোনো ক্ষতি হবে? আর সাহরী খাওয়ার সময় আরও বাকি আছে এমন অবস্থায় যদি নিয়ত করে ফেলে এবং তার পর আবার কোনো কিছু খেয়ে নেয় তারপর আবার নিয়ত করে  তাহলে রোজা হবে?

1 Answer

0 votes
by (808,860 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রমাদানে রোজা রেখে অনেকে নাটক, মুভি, টক শো দেখে। এখন এগুলো দেখলে রোজার কোনো ক্ষতি হবে না। এমনকি কেউ রোজা রেখে মিথ্যা কথা বললে তার রোজার পরিপূর্ণ সওয়াব অর্জিত হবে না। হাদীস শরীফে এসেছে,

‘অনেক রোজাদার এমন আছে যারা তাদের রোজা দ্বারা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোন ফল লাভ করতে পারে না।’ [সুনানে দারেমী, হাদিস: ২৭৬২]

আরেক হাদিসে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে,
مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ للهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
‘যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।’ [সহিহ বুখারি, হাদিস: ১৯০৩]

সাহরী খাওয়ার সময় আরও বাকি আছে, এমন অবস্থায় যদি নিয়ত করে ফেলে এবং তার পর আবার কোনো কিছু খেয়ে নেয়, তারপর আবার নিয়ত করে, তাহলে রোজা হবে। এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (808,860 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...