আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
637 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
গোপাল ভার দেখা কী জায়েজ,বিনোদনের জন্য ??

২৷ব্যাংকের সব জব কী হারাম ?

৩৷ কেউ যদি ইমানি দুর্বলতার জন্য শুধু ফরয নামাযগুলো পড়ে সুন্নাহগুলো বাদ দেয়, কিন্তু চেষ্টা চালিয়ে যায় সুন্নাহ নামায পড়ার জন্য ,কিন্তু রেগুলার হয় না , এতে কী করণীয় আর এতে কী গুনাহ হবে ?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
(১)
https://www.ifatwa.info/5592 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
কার্টুনের ছবি আর কার্টুনের ভিডিওর হুকুমে পার্থক্য রয়েছে। ছবির বেলায় হুকুম শক্ত।আর ভিডিওর বেলায় কিছুটা শীতিল।যাইহোক ছবিতে হোক বা ভিডিওতে হোক। সর্বাবস্থায় প্রাণীর ফটো বা ভিডিও এবং কার্টুনের ফটো বা ভিডিও হারাম ও নাজায়েয।
তাসবীর বা ফটো হারাম।এ সম্পর্কে অসংখ্য হাদীস রয়েছে।তন্মধ্যে একটি হাদীস উল্লেখ করছি-
হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১]
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2253 তবে শিক্ষার স্বার্থে কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম,প্রাণীর ফটো বা ভিডিওর বেলায়,এবং কার্টুনের ভিডিও বা ফটোর বেলায় রুখসত দিয়ে থাকেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি গোপাল ভাড় কার্টনে মিউজিক ও নারী দৃশ্য থাকে, এবং হাশি তামাশা ব্যতিত লেখাপড়া সম্পর্কীয় কোনো কিছু না থাকে, এবং না থাকাই স্বাভাবিক, তাই গোপাড় ভাড় কার্টুন দেখা কখনো জায়েয হবে না।

(২)ব্যাংকের সকল প্রকার চাকুরী হারাম বা নাজায়েয নয়,বরং যে সকল ডিপার্টমেন্ট সুদের সাথে সরাসরি সম্পৃক্ত শুধুমাত্র সেই সব ডিপার্টমেন্টের চাকুরীই হারাম ও নাজায়েয। বিস্তারিত জানতে ভিজিট করুন- 

(৩)
বিনা উযরে সুন্নতে মু'আক্বাদাকে তরক করলে গোনাহ হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন- 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বিনা জরুতে সুন্নতে মু'আক্কাদা নামায বাদ দিলে গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...